বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপ বাছাই: বড় দুই তারকা ছাড়াই ব্রাজিলের ২৩ সদস্যের দল

বিশ্বকাপ বাছাই: বড় দুই তারকা ছাড়াই ব্রাজিলের ২৩ সদস্যের দল
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দলে থাকছে কিছু চমকপ্রদ পরিবর্তন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত স্কোয়াডে দেখা যাচ্ছে, বেশ কিছু নতুন খেলোয়াড় ডাক পেয়েছেন, তবে কিছু অভিজ্ঞ তারকা বাদ পড়েছেন। নতুনদের মধ্যে রয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ।

তবে ইনজুরির কারণে নেইমার দলে জায়গা পাননি, যদিও আগে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জোর গুঞ্জন ছিল। এছাড়া, চিলির বিপক্ষে নিষেধাজ্ঞা থাকা ভিনিসিয়ুস জুনিয়রও দলে নেই।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক রিয়াল তারকা রদ্রিগো। ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছেন,‘নতুনদের জন্য জায়গা তৈরি করতে কিছু পরিবর্তন করা হয়েছে।’

দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইজ হেনরিক দলে ফিরেছেন।

প্রসঙ্গত, ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে। অপরদিকে, চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে এবং বলিভিয়া এখনো প্লে-অফে জায়গা পেতে লড়াই করছে, যার জন্য বলিভিয়াকে জিততেই হবে ব্রাজিলের বিপক্ষে। চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ বলিভিয়ার মাঠ এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা
ডিফেন্ডার: আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস,  ভেন্ডারসন, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ