বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আবারও চোটে নেইমার, আনচেলত্তির পরিকল্পনায় বড় আঘাত

আবারও চোটে নেইমার, আনচেলত্তির পরিকল্পনায় বড় আঘাত
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে ইতিমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে দেখা যাবে তাকে।

তবে সমর্থকদের জন্য এলো হতাশার খবর। আবারও ইনজুরিতে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জিগ্লোবো’ জানিয়েছে, উরুর চোটে ভুগছেন নেইমার। যদিও এখনো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেননি, তবে চোটের কারণে আসন্ন স্কোয়াডে নেইমারের নাম থাকার সম্ভাবনা কার্যত নেই।

চোটে পড়ার আগে খুবই বাজে একটি সপ্তাহ গেছে নেইমারের। ভাস্কোর বিপক্ষে তার দল সান্তোস হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। ওই
হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তার সেই কান্না এখন আরও বাড়বে নিশ্চয়ই।

আবার কবে নেইমার মাঠে নামতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে তাকে যে দেখা যাবে না, সেটি একপ্রকার নিশ্চিত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ