বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দাম, ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের দাম, ১০ সেকেন্ডে ১৬ লাখ রুপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়া কাপ মানেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তীব্র উত্তেজনা। আর সেই উত্তেজনাকে কেন্দ্র করেই বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস জানিয়েছে, এশিয়া কাপের ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচার করতে খরচ হবে ১৬ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি।

বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ আকাশছোঁয়া। তাই বিজ্ঞাপন প্রচারের এই রেকর্ডমূল্য মূলত ঐ ম্যাচকে ঘিরেই নির্ধারণ করা হয়েছে।

শুধু একটি ম্যাচেই বিজ্ঞাপন দিতে চাইলে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি রুপি। তবে শর্ত হলো ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের পাশাপাশি অন্য ম্যাচেও স্পট বুকিং করতে হবে।

স্পন্সরশিপের বিশাল অঙ্ক: কো-স্পন্সরশিপ (টিভি) ১৮ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (টিভি) ১৩ কোটি রুপি, কো-স্পন্সরশিপ (ডিজিটাল) ৩০ কোটি রুপি, হাইলাইটস স্পন্সরশিপ ৩০ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (ডিজিটাল) ১৮ কোটি রুপি।

প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচের লড়াই। যেখানে সর্বোচ্চ তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রথম ম্যাচটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট সূচি: এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর আর শেষ ২৮ সেপ্টেম্বর।

বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া এশিয়া কাপের পুরো আয়োজন কল্পনাও করা যায় না। আর সেই উত্তেজনাকেই পুঁজি করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে কোটি কোটি অর্থ আদায় করছে আয়োজকরা। 
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ