বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

এক বছর পেরিয়ে গেলেও বাফুফের পুরস্কার পাননি সাবিনারা

এক বছর পেরিয়ে গেলেও বাফুফের পুরস্কার পাননি সাবিনারা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপে চমৎকার পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ফুটবল দল ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিল। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাফুফে সাবিনা ও আফঈদাদের জন্য দেড় কোটি টাকার পুরস্কারের ঘোষণা করেছিল। তবে এক বছর অতিক্রান্ত হলেও এখনো তারা তাদের অর্থিক পুরস্কারটি হাতে পাননি।

ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই। অথচ এই ফুটবলাররা বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে। 

গত মাসে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। একই ইতিহাস গড়েছে অনূর্ধ্ব-২০ দলও। তারপরও অর্জিত পুরস্কারের অর্থ বুঝে না পাওয়া ফুটবলারদের জন্য হতাশারই বটে।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিওএসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল; তারা অনেক আগেই অর্থ দিয়ে দিয়েছে। যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই ঘোষণা দিয়ে ঘুমিয়ে আছে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ