মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রীচাপ সামলাতে শাহজালালে অতিরিক্ত বিদেশি ফ্লাইট স্থগিত হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান দেড় মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে
  • গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার 

    গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) 'র গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। 

    ১৭ আগস্ট রবিবার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

    নিহত নজরুল ইসলাম(৩২) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।

    এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা,তার দোকানে বিকাশ,নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে,এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন