মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান দেড় মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  • রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন স্মরণে দোয়ার অনুষ্ঠান

    রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন স্মরণে দোয়ার অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাখাওয়াত হোসেন সাকা স্মরণে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

    রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার রামগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেনের সার্বিক তত্বাবধানে দোয়া মুনাজাত পরিচালনা করেন রামগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা এমরান হোসাইন। 

    এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ ডাকবাংলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহি উদ্দিন ও  রামগঞ্জ থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামছুল ইসলামসহ রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

    উল্লেখ্য রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা চলতি মাসের ১১ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। 

    মাত্র ৫১ বছর বয়সে তিনি ডেঙ্গু, হৃদরোগ, কিডনীরোগসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। একমাত্র সন্তান লিয়ন (৭) পশ্চিম করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং স্ত্রী একটি কলেজের অনার্সের শিক্ষার্থী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন