মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান দেড় মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  • ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের যাত্রা শুরু

    ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হলো হোপ এডুকেশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা। পৌর এলাকার বটতলী (সরকারি কলেজ রোড) দুই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রতিষ্ঠানের পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি প্রভাষক মো. ইউনুস আলী বুলু উদ্বোধনী বক্তব্যে বলেন, “উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা এখনও বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পিছিয়ে আছে। শহরের বড় বড় কোচিং সেন্টারের সুযোগ অনেক সময় গ্রামীণ শিক্ষার্থীরা পায় না। আমরা চাই, ফুলবাড়ীর শিক্ষার্থীরাও ঢাকার মতো মানসম্মত প্রস্তুতির সুযোগ পাক।” তিনি আরও জানান, হোপ এডুকেশন সেন্টারে বিসিএস উদ্যম-এর মাধ্যমে বিসিএস, শিক্ষক নিবন্ধন, সরকারি চাকরির প্রস্তুতি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং চালু থাকবে।

    অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিসিএস উদ্যম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান। 

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিসিএস মানে ভয় নয়, বরং সঠিক কৌশল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। হোপ এডুকেশন সেন্টারের মাধ্যমে আমরা সেই পরিকল্পনা হাতে-কলমে শেখাব।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিসিএস ক্যাডার ডা. মোস্তাকিম আহমেদ মাহিম এবং ফুলবাড়ী সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক এম.জি.এম. আল ফারুক।

    দিনব্যাপী সকাল ১০টা ও বিকেল ৩টায় দুটি পৃথক সেশনে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে সেমিনারের আয়োজন করা হয়। এতে স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নানা দিকনির্দেশনা পান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপ এডুকেশন সেন্টারের সহযোগী পরিচালক সৈয়দ মাহাবুর রহমান ও শাহীরাজ আলম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন