মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান দেড় মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত বা সহজ প্রবেশ ৩৫ দেশে
  • কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

    কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

    শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব সামনে কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজ প্রমুখ।

    বক্তারা বলেন, জাতিসংঘের এই কার্যালয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার পাশাপাশি সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অশ্লীলতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে। মৃত্যুদন্ড বিরোধী অবস্থানের কারণে খুন, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিচারেও প্রভাব ফেলতে পারে সংস্থাটি। এতে অপরাধ বাড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।

    তারা অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে জাতিসংঘ ধর্মীয় অবমাননার ঘটনায় বরাবরই নীরব থেকেছে। এতে দেশে শাতিমদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতে, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এই কার্যালয় স্থাপিত হয়। বাংলাদেশে এটি হলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।

    সমাবেশ থেকে তিন দফা দাবী জানানো হয়, নবীজি (সা:) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদন্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল এবং সরকার যেন স্পষ্টভাবে সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়তা প্রদান করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন