মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ: ডব্লিউএইচও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসির বাধ্যতামূলক অবসর রেড বুল-স্টিংসহ জনপ্রিয় পানীয়ের লেবেল বদলাতে নির্দেশ ভারতের পূর্ণাঙ্গ সিরিজ না হলেও ভারতকে আনতে চায় বিসিবি টানা তিনদিন পর শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল সূচক ও লেনদেন নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান দেড় মাস পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইচ-১বি ভিসা ৩ বছরের জন্য স্থগিতের বিল মার্কিন সিনেটে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  • ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

    ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মিন্টুর আম বাগান থেকে তাদের আটক করা হয়। 

    ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেহ তল্লাশির মাধ্যমে তিনজনের কাছ থেকে ২৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাব আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ২০০ টাকা। 

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মামুনুর রশিদ (৩২), মোস্তাফিজুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫), হায়বর আলীর ছেলে সবুজ মিয়া (৩২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। 

    এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন