বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

৯ বছরের প্রেমের পর রোনালদো–জর্জিনার বাগদান

 ৯ বছরের প্রেমের পর রোনালদো–জর্জিনার বাগদান
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার প্রেমিকা, মডেল জর্জিনা রদ্রিগেজ। সোমবার (১১ আগস্ট) জর্জিনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে বিয়ের প্রস্তাব গ্রহণের সুখবর জানান। ছবিতে তার হাতে ঝলমলে এক বড় হীরের আংটি স্পষ্ট দেখা যায়। আবেগঘন ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যাঁ, আমি রাজি—এই জীবন ও পরবর্তী জীবনেও।"


বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে মডেল ও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জর্জিনা এই সুখবর জানিয়েছেন, যেখানে তার হাতে ঝলমলে এক বিশাল হীরের আংটি দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন ও পরবর্তী জীবনেও।’


এদিকে জর্জিনার হাতে এনগেজমেন্ট রিংটি দেখে ইতোমধ্যে হৈ চৈ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে সকলেই এর দাম জানার চেষ্টা করছেন। তবে নিদির্ষ্ট কোনো মূল্য না জানা গেছেও বিশেষজ্ঞদের মতে প্লাটিনামে তৈরি এবং কেন্দ্রীয় ওভাল আকৃতির ডায়মন্ডের তৈরি এই রিংটির ওজন প্রায় ৩৫ ক্যারেট।

পাশে থাকা ছোট ছোট রত্নসহ যার মোট ওজন দাঁড়ায় প্রায় ৩৭ ক্যারেট। লন্ডনের বিখ্যাত গহনা ব্র্যান্ড ‘৭৭ ডায়মন্ডস’-এর ম্যানেজিং ডিরেক্টর টোবিয়াস কোরমিন্ডের অনুমান অনুযায়ী, এই আংটির মূল্য প্রায় পাঁচ মিলিয়ন ডলার হতে পারে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ