বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ভারতের দুই তারকার ওয়ানডে অবসরের ঘোষণা

ভারতের দুই তারকার ওয়ানডে অবসরের ঘোষণা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রোহিত শর্মা ও বিরাট কোহলি আর ভারতের হয়ে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলবেন না। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্যেই দুই তারকা ব্যাটসম্যান বাকি দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই সিদ্ধান্তের পরও কি তারা বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবেন?

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরই ওয়ানডে থেকেও অবসরে যাবেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতীয় সংবাদ মাধ্যম ‘দৈনিক জাগরণ’ এক প্রতিবেদনে বলেছে, কোহলি ও রোহিতকে যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে রাখা হবে, তেমন কোনো বার্তা বোর্ড এখনই নিশ্চিত করে দিতে পারছে না। আর এই বিশ্বকাপের আগে ভারতের খুব বেশি সিরিজও নেই।

ভারতীয় দলের একটি সূত্র ‘দৈনিক জাগরণ’কে বলেছেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।’

সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না। এমন বার্তা শোনার পরই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তারা।

কোহলি ও রোহিতকে বিজয় হজারে ট্রফি খেলার নির্দেশ দেবে বিসিসিআই। ডিসেম্বর থেকে শুরু হবে এই আসর। একমাত্র ঘরোয়া এই ওয়ানডে প্রতিযোগিতায় ভালো খেললে তবেই ভারতের ওয়ানডে বিশ্বকাপের দলে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ