বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিরুদ্ধে প্রভাবশালী জয় পেয়েছে। শুক্রবার (৮ আগস্ট) লাও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে ৮-০ গোলে জয় ছিনিয়ে নেন।

ম্যাচে তৃষ্ণা রানী তিনটি গোল করেন, এছাড়া স্বপ্না রানী, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নবিরন খাতুন প্রতিটিতে একটি করে গোলের অবদান রাখেন।

প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। ২০ মিনিটে স্বপ্নার কর্নার থেকে হেডে গোল করে শুরুটা করেন শিখা। এরপর ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি অসাধারণ এক অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি। ৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন ৪-০ করেন তৃষ্ণা।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট বজায় থাকে। তৃষ্ণা রানী আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সাগরিকা ও স্বপ্না রানি বাকি দুই গোল করেন।

এই জয়ে বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে আরও এক ধাপ এগিয়ে গেল বাঘিনীরা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ