বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ে শীর্ষ পাঁচে মোস্তাফিজ

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ে শীর্ষ পাঁচে মোস্তাফিজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবারের ম্যাচে জেফ্রি ভেন্ডারসের উইকেট তুলে নিয়ে তিনি উঠে এসেছেন ইতিহাসের শীর্ষ পাঁচ উইকেটশিকারির কাতারে।

এ পর্যন্ত মোস্তাফিজ খেলেছেন ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, আর তাতে নিয়েছেন ১৩৬টি উইকেট। এই তালিকায় তার উপরে রয়েছেন কেবল টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ পাঁচ উইকেটশিকারির মধ্যে মোস্তাফিজুর রহমানই একমাত্র বাঁহাতি পেসার। তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদি ডানহাতি পেসার, যিনি এখন পর্যন্ত নিয়েছেন ১৬৪ উইকেট। এই সংখ্যায় পৌঁছাতে সাউদিকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস।

দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, যিনি মাত্র ৯৬ ম্যাচে শিকার করেছেন ১৬১ উইকেট—উল্লেখযোগ্যভাবে কম ম্যাচে।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ১২৯ ইনিংসে নিয়েছেন ১৪৯ উইকেট। আর ১৪৬ উইকেট সংগ্রহে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধিকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন