বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী
  • বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা

    বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা টাইগারদের জন্য এটি ছিল বাঁচা-মরার ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

    তবে ব্যাটিংয়ে নেমে খুব একটা বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানে থামে টাইগারদের ইনিংস। এখন জয় পেতে এই স্কোর রক্ষায় জোর লড়াই করতে হবে বাংলাদেশকে।

    দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে আবারও শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আগের ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি লাল-সবুজের দল। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের প্রথম ফিফটি ও তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস সত্ত্বেও বাংলাদেশ থামে ২৪৮ রানে।

    তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৭ রান করে ফেরেন তানজিদ তামিম, যিনি আগের ম্যাচে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ও শান্ত গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে শান্ত থেমে যান মাত্র ১৪ রানে।

    ইমন দেখান আত্মবিশ্বাসী ব্যাটিং, তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ৬৯ বলে করেন ৬৭ রান, তবে ইনিংসটা বড় করতে পারেননি। হাসারাঙ্গার এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন তিনি।

    এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিরাজ ৯, শামিম ২২ ও জাকের আলি ২৪ রান করে ফিরে যান।

    তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। ধৈর্য ধরে খেলে ৬৯ বলে করেন ৫১ রান। ইনিংস শেষ করে যেতে পারেননি তিনিও, রানআউট হয়ে ফিরে যান। ব্যাটারদের এ ভাঙাগড়ার মধ্যেই শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন