বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত
  • ইজির আউটলেটে যাচ্ছেন না বিদ্যা সিনা মিম, উঠছে নানা প্রশ্ন

    ইজির আউটলেটে যাচ্ছেন না বিদ্যা সিনা মিম, উঠছে নানা প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনা মিম হঠাৎ করেই বাতিল করেছেন তার পূর্বঘোষিত একটি অনুষ্ঠান। আজ (২৪ মে) রাজধানীর মিরপুরে ইজি ফ্যাশনের একটি আউটলেটে উপস্থিত হওয়ার কথা ছিল তার। কিন্তু ব্যক্তিগত অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি।

    আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিম লেখেন: “সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আপনাদের সাথে আমার দেখা করার কথা ছিলো মিরপুরে। কিন্তু ব্যক্তিগত অনিবার্য কারণে আজ আসতে পারছিনা।”

    এর আগে, গত ২৩ মে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান যে ২৪ মে তিনি ইজি ফ্যাশনের মিরপুর আউটলেটে অংশ নেবেন একটি অনুষ্ঠানে, যা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রচারণার অংশ ছিল।

    তবে বিষয়টি ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, কারণ সম্প্রতি ইজি ফ্যাশনের কর্ণধারদের বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জালিয়াতি, জমি দখল এবং শ্রমিক হত্যার অভিযোগ রয়েছে।

    এই পরিস্থিতিতে মিমের অনুষ্ঠান বাতিল করা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই ধারণা করছেন, ইজি ফ্যাশন ঘিরে বিতর্কিত পরিস্থিতি হয়তো তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। যদিও মিম তার স্ট্যাটাসে এসব বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।


    একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে এবং একাধিক ক্ষেত্রে নির্যাতনের অভিযোগ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে। একটি মামলায় প্রতিষ্ঠানটির এক কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    একজন জনপ্রিয় তারকার ব্র্যান্ড ইভেন্ট বাতিল করা সাধারণ ঘটনা হলেও, বিদ্যা সিনা মিমের এই সিদ্ধান্ত হয়তো তার পেশাগত সতর্কতারই অংশ। যাতে তিনি কোনো ধরনের বিতর্কের অংশ না হন।

    সামাজিক দায়বদ্ধতা ও ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষার জন্য তার এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন