সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের
  • মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

    মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

    সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়। এ সময় তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে।

    প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

    তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তাদের আগ্রহের কথা জানায়।

    সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

    এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন