সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন থার্ড টার্মিনালে বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ, পূর্ণাঙ্গ চালুতে লাগবে ১৪ মাস এআইয়ের অগ্রগতি মাপতে ‘পারপ্লেক্সিটি’ ব্যবহারের পরামর্শ পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা মজুরি বৃদ্ধির দাবিতে উত্তেজনা, আশুলিয়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু
  • সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের

    সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি। বৈঠকে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেয়।

    নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

    তিনি বলেন, গত কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন।

    পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা সম্ভব কি না, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন।

    এনসিপির আহ্বায়ক আরও বলেন, ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন