রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নিজের সুবিধামতো আইন করে স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ক্যাপাসিটি চার্জের হিসাব চায় সংসদীয় কমিটি হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘সোলার ব্যবহারে বিদ্যুৎ খরচ ও আমদানি ব্যয় কমবে’: অর্থমন্ত্রী যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ দিল্লিতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর দিল্লিতে পদযাত্রার পর সভানেত্রী নেহা বোরা আটক
  • গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

    গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে গুলি চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায়।

    ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ছিনতাইকারী প্রাইভেটকারটির গতি রোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ীর কাঁচ ভাঙচুর করে এবং পিস্তল দিয়ে গুলি চালায়।

    প্রাইভেটকারে ৩টি প্লাস্টিকের বস্তায় প্রায় ৪ কোটি টাকা ছিল। এর মধ্যে ছিনতাইকারীরা ২টি বস্তা লুট করে নিয়ে যায়, যেগুলোতে প্রায় ৩ কোটি বা আড়াই থেকে ৩ কোটি টাকা ছিল।

    এ সময় বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস 'ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড'-এর অ্যাকাউন্টস অফিসার মোঃ হিমেল হোসেন (২৯) গুলিবিদ্ধ হন। এছাড়া ধারালো অস্ত্রের কোপে ও হামলায় চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদসহ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিপুল পরিমাণ এই অর্থ পরিবহনের বিষয়ে পুলিশ বা প্রশাসনকে আগে জানানো হয়নি এবং ৯৯৯-এও কোনো কল করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন