মহাখালীতে পুরনো ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর মহাখালীতে একটি পুরনো ভবনে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসের কাছে একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। আগুনের বিষয়ে বিস্তারিত জানতে আরও কিছুটা সময় লাগবে।’
আগুন লাগার পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং এতে কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন