শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর ভারত সফরের নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দিরা ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, তাই মাঠে নেমেছি: জামায়াত আমির বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ভিজিটর ভিসা নিয়ে কেন জলবায়ু ক্ষতিপূরণের দাবি করছে নেপাল জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদের লংমার্চের কারণে জ্বালানি সংকট আরও বাড়ছে: রাশেদ খাঁন এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে বিতর্ক
  • গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

    গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রাম অভিমুখী আমাদের এই লংমার্চ সফল হবে। সরকারকে অবশ্যই তেল-গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে।

    তিনি বলেন, ‘সরকারের উদ্দেশে আমরা একসঙ্গে বলি—তেল দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

    গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

    শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    এর আগে লংমার্চ-পূর্ব সমাবেশে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, যতই বাধা আসুক না কেন, আমাদের এই লংমার্চ চট্টগ্রামেই পৌঁছাবে ইনশা আল্লাহ। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লংমার্চ টু ঢাকায় সবাই একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে ছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লংমার্চের যাত্রা শুরু করেছি, নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য। আমাদের এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লংমার্চ। এই লংমার্চ যারা তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে লংমার্চ।

    এনসিপির আহ্বায়ক বলেন, যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এই লংমার্চ। ফলে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এই লংমার্চ কোনো ১১ দলের লংমার্চ নয়, এই লংমার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ। আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করবো, যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে, ইনকিলাব জিন্দাবাদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন