রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা, নিহত ৩৭ জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি জানাল অল্টারনেটিভস গুমের শিকার হওয়ার বর্ণনা দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না সালাহউদ্দিন ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপাল–তিব্বতে নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজার রংপুরে চার খুন: পুলিশের তদন্তে ১৯ প্রশ্ন, আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনজীবীদের রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা রাশিয়ায় আন্তর্জাতিক যুব উৎসবে ১৯১ দেশের ১০ হাজার তরুণ, অংশগ্রহণকারী বাছাই সম্পন্ন ডিবিতে ফোন করে অস্ত্রসহ আত্মসমর্পণের ইচ্ছা, মিরপুরে বাড়ি ঘিরে অভিযান গুম-খুন ও জুলাই শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক
  • ২৮ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠনের নির্দেশ এনসিপির

    ২৮ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠনের নির্দেশ এনসিপির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করতে বলা হয়েছে।

    শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। শনিবার দলের পক্ষ থেকে নির্দেশনাটি প্রকাশ করা হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে প্রথমে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

    ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

    নেতৃত্ব নির্বাচনে বয়সের শর্ত

    উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে বয়সের বিষয়েও নির্দেশনা দিয়েছে এনসিপি। উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোনোভাবেই ৩০ বছরের কম বয়সী কাউকে সদস্যসচিব করা যাবে না।

    ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ব্যক্তি কিংবা সম্ভাব্য প্রার্থীদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

    আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনকে শহর বা শহরের আশপাশের এলাকার বাসিন্দা হতে হবে। দুজনেরই শহর বা শহরতলিতে বসবাস করলে তা ইতিবাচক হিসেবে বিবেচনা করা হবে।

    পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বে গুরুত্ব

    কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, পরিচিতি ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি। পাশাপাশি সংগঠনের প্রতি আনুগত্যশীল ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের নেতৃত্বে রাখার কথা বলা হয়েছে।

    প্রতিটি উপজেলা কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    অগ্রগতি জানাতে হবে ২৯ সেপ্টেম্বর

    উপজেলা কমিটি গঠনের অগ্রগতি জানিয়ে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে পাঠাতে হবে।

    দলীয় সূত্রে জানানো হয়েছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন