মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • এশিয়ার ক্রিকেট উন্নয়নে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

    এশিয়ার ক্রিকেট উন্নয়নে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

    এশিয়ার ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, নতুন ও উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি ক্রিকেট উন্নয়নে কাজ করবে তামিমের নেতৃত্বাধীন এই কমিটি।

    গত শনিবার (২২ আগস্ট) ব্যাংককে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিবির প্রতিনিধি হিসেবে অংশ নেন তামিম ইকবাল। সেখানেই তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

    নতুন সহসভাপতি নির্বাচিত

    এসিসির সভায় প্রতিনিধি দেশগুলোর প্রত্যক্ষ ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে সংস্থাটির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।

    একই সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য এসিসির নতুন নির্বাহী সদস্যও নির্বাচন করা হয়।

    টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভিকে নির্বাচিত করা হয়েছে।

    সহযোগী সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

    সভাপতির মনোনয়নে আফগানিস্তানও

    এসিসির বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এসিসির সভাপতি পদে প্রার্থী মনোনয়ন দিতে পারবে।

    এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্তের ফলে আফগানিস্তানও সভাপতি পদে মনোনয়ন দেওয়ার সুযোগ পেল।

    সভায় এসিসির প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

    ক্রিকেট উন্নয়নে কাজ করবেন তামিম

    এসব কমিটির অংশ হিসেবেই তামিম ইকবালকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের বিস্তার ও উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিশেষ করে নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর অবকাঠামো ও সক্ষমতা বাড়ানো, খেলোয়াড় তৈরির সুযোগ সম্প্রসারণ এবং এশিয়ার ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় তামিমের নেতৃত্বাধীন কমিটি কাজ করবে।

    বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসিসির প্রথম সভায় অংশ নিয়েই তামিমের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ