বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ রাষ্ট্রপতি নির্বাচনে গোপন নয়, প্রকাশ্য ব্যালটে ভোট: সিইসি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু পর্ন কনটেন্ট বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার একনেকে অনুমোদিত হলো ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে সরকার শর্ত নয়, সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব: রিজভী বিশ্ববাজারে হালাল শিল্পের বড় সম্ভাবনা দেখছেন তথ্যমন্ত্রী সরকারি ব্যাংকে আমানত কতটা নিরাপদ, ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি
  • রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

    রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন জাতীয় সংসদ সদস্যরা। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। ভোট দিতে সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

    সংসদ কক্ষে নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে সংসদ সদস্যরা নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে সেটি সংশ্লিষ্ট সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

    এরপর ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের পাশে থাকা নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট পেপারটি সংসদ কক্ষে স্থাপিত নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

    ব্যালট নষ্ট হলে করণীয়

    ভোট দেওয়ার সময় কোনো সংসদ সদস্যের ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে জমা দেওয়া যাবে না। বরং ব্যালটটি নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।

    এ ছাড়া ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষর দেওয়ার নির্দেশনা রয়েছে, সেখানে সংসদ সদস্যদের পূর্ণ নাম লিখতে হবে।

    ভোটকক্ষে প্রচার-প্রচারণা নিষিদ্ধ

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়ার সুযোগ থাকবে না। ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যা বা জটিলতা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নেওয়া যাবে।

    বিকেল ৫টার পর গণনা

    বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যালট গণনার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—তার হিসাব করা হবে।

    এরপর বৈধ ব্যালট থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা।

    ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

    দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন