মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুত ইসি, ভোট ২০ আগস্ট ‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির মার্জিন ঋণে নতুন নিয়ম, গেজেট প্রকাশ করে বিধিমালা কার্যকর করল বিএসইসি স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন নাকচ, ৭০ অনুচ্ছেদ নিয়েও রিট খারিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই জরিমানা ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সতর্ক করল আইসিডিডিআর,বি বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ মাদকের গডফাদারদের ধরতে অভিযান জোরদার: কোস্ট গার্ড মহাপরিচালক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট শেষ অস্ট্রেলিয়ায়
  • রাশেদের অভিযোগে ক্ষুব্ধ তুষার, বললেন ‘আমি কোথায় বিয়ে করেছি?’

    রাশেদের অভিযোগে ক্ষুব্ধ তুষার, বললেন ‘আমি কোথায় বিয়ে করেছি?’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এটিএন নিউজের নিয়মিত আয়োজন ‘স্বাধীন সংলাপ’-এর সাম্প্রতিক পর্বে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজনৈতিক বিতর্ক গড়ায় ব্যক্তিগত আক্রমণ ও পাল্টাপাল্টি অভিযোগে।

    এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে প্রকাশিত ‘সরকারের ১৮০ দিন: কেমন আছে জনগণ?’ শীর্ষক সংলাপে এ ঘটনা ঘটে।

    প্রায় ৪২ মিনিটের অনুষ্ঠানে উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয় শেষ ছয় মিনিটে। উপস্থাপিকা মুনি ইউসুফ একটি প্রসঙ্গে রাশেদের বক্তব্যের সূত্র ধরে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ তুলতে গেলে সারোয়ার তুষার রাশেদের বক্তব্যের সমালোচনা করেন।

    তুষার বলেন, রাশেদ খান অনেক বিষয়ে ‘শতভাগ চ্যালেঞ্জ’ করে কথা বলেন। তাঁর বক্তব্যে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

    এরপর জুলাই আন্দোলনে দুই পক্ষের ভূমিকা, কার বিরুদ্ধে মামলা হয়েছে বা হয়নি এবং আন্দোলনে কার অবদান কতটা—এসব নিয়ে দুই বক্তার মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে আলোচনার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    বিতর্কের একপর্যায়ে রাশেদ খান সারোয়ার তুষারের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ তোলেন। তিনি বলেন, তাঁদের দলে নারীরা কতটা নিরাপদ এবং তুষারের সঙ্গে থাকা অবস্থায় একজন নারী নিপীড়নের শিকার হয়েছেন—এমন অভিযোগ করেন তিনি।

    রাশেদের বক্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানান সারোয়ার তুষার। তিনি অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন এবং রাশেদকে উদ্দেশ করে বলেন, ‘আমি কোথায় বিয়ে করেছি? আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিচ্ছেন।’

    এরপর দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উপস্থাপিকা মুনি ইউসুফ দ্রুত অনুষ্ঠানটি শেষ করেন।

    ‘স্বাধীন সংলাপ’-এর ওই পর্বে মূলত বর্তমান সরকারের ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য-ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত অভিযোগ-পাল্টা অভিযোগে রূপ নেয়।

    অনুষ্ঠানটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিতর্কের একটি অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয় টেনে আনা এবং এ ধরনের অভিযোগের সত্যতা নিয়ে নানা মন্তব্য করছেন দর্শকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন