রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ

    পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজার ও হবিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একপর্যায়ে হবিগঞ্জের মিরপুর এলাকায় সড়কে অবস্থান নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকায় এনসিপির গাড়িবহর থামিয়ে দেয় পুলিশ। পরে দীর্ঘ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও এগোনোর অনুমতি না পেয়ে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সড়কে বসে প্রতিবাদ জানান।

    সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে আগের দিন সংঘটিত হামলার ঘটনায় মামলা করা, আহতদের খোঁজ নেওয়া এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই তারা সেখানে যাচ্ছেন।

    তিনি অভিযোগ করেন, প্রথমে মৌলভীবাজারে এবং পরে বিভিন্ন স্থানে বালুভর্তি ট্রাক ও ট্রাক্টর দিয়ে তাদের পথরোধ করা হয়। শেষ পর্যন্ত হবিগঞ্জে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে রেখেছে।

    নাহিদ ইসলাম বলেন, ১৪৪ ধারা জারি থাকায় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সম্মান জানিয়ে সীমিত সংখ্যক নেতাকে নিয়ে শুধু মামলা করতে ও আহতদের দেখতে যেতে চান। তবুও পুলিশ তাদের এগোতে দিচ্ছে না।

    তার ভাষায়, "আমরা ঢাকা থেকে হবিগঞ্জে এসেছি মামলা করতে। মামলা না করে ফিরে যাব না। প্রয়োজন হলে এখানেই অবস্থান করব।"

    এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা কন্যা ভাস্কর্য এলাকায়ও এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

    এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাকর্মীদের অগ্রযাত্রা সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন