রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • তদন্তে ভিত্তিহীন প্রমাণিত পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে আনা অভিযোগ

    তদন্তে ভিত্তিহীন প্রমাণিত পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে আনা অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালকের মৃত্যু ঘিরে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে যে অভিযোগ ছড়ানো হয়েছিল, তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফায়ার সার্ভিসে নিয়োগ ও বদলি প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী চক্র পরিচালক (প্রশাসন)-কে বদলির চাপ সৃষ্টি এবং অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালায়। এ উদ্দেশ্যে গাড়িচালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।

    ড্রাইভারের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিষয়টি পর্যালোচনা করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের পক্ষে কোনো বাস্তব বা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং ঘটনাকে কেন্দ্র করে ছড়ানো বিভিন্ন অভিযোগ ও গুজবের সত্যতা মেলেনি।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে তথ্য প্রচার করা হয়েছে, তার অনেকগুলোই যাচাইয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে প্রতীয়মান হয়েছে।

    এ অবস্থায়, পরিচালক (প্রশাসন)-কে জড়িয়ে যে অভিযোগ ও অপপ্রচার চালানো হয়েছিল, তা তদন্তে প্রমাণিত না হওয়ায় সংশ্লিষ্ট মহল এটিকে অপপ্রচারের ব্যর্থতা হিসেবে দেখছে।

    সংশ্লিষ্টদের মতে, এ ঘটনার মাধ্যমে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পরিবর্তে তদন্তভিত্তিক সত্য তথ্যের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন