রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের সরকারি হাসপাতালের বাথরুমে মিলল ওষুধ, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
  • নতুন রাষ্ট্রপতি কে? রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে

    নতুন রাষ্ট্রপতি কে? রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপির সম্ভাব্য সিদ্ধান্ত। দলটির নেতারা বলছেন, এবার রাষ্ট্রপতি পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া উচিত, যিনি অভিজ্ঞ, গ্রহণযোগ্য, নৈতিকতাসম্পন্ন এবং দলের প্রতি পরীক্ষিতভাবে বিশ্বস্ত।

    মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

    বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে রাষ্ট্রপতি পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম উল্লেখযোগ্য। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

    তবে বিএনপির নেতাদের একটি বড় অংশের মত, রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকেই একজনকে মনোনয়ন দেওয়া উচিত। তাদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা থাকা একজন ব্যক্তিই এ দায়িত্ব পালনে বেশি সক্ষম হবেন।

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দল যাকে মনোনয়ন দেবে, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তার মতে, রাষ্ট্রপতি এমন একজন হওয়া উচিত, যিনি দলের প্রতি বিশ্বস্ত, দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন।

    অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবিধান ও নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

    দলীয় সূত্রগুলোর মতে, রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে জোরালো মত থাকলেও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় গ্রহণযোগ্য কোনো অরাজনৈতিক ব্যক্তির নামও আলোচনার বাইরে নেই। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বৈঠক থেকে।

    এদিকে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা জানতে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষেরও আগ্রহ বাড়ছে। বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন