রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • মাইলস্টোন ট্র্যাজেডি ভুলে নয়, শিক্ষা নিয়েই এগোতে হবে: ডা. জুবাইদা

    মাইলস্টোন ট্র্যাজেডি ভুলে নয়, শিক্ষা নিয়েই এগোতে হবে: ডা. জুবাইদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে এবং আহতদের সাহস ও দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

    সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. জুবাইদা রহমান নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই শোক শুধু তাদের পরিবারের নয়, পুরো দেশের।

    আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার মধ্যেও তারা যেভাবে সাহসিকতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অনুকরণীয়। জীবনের কঠিন সময়েও তাদের এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জোগাবে।

    উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া ফায়ার সার্ভিস, চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রহমান ফাউন্ডেশন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও প্রতিনিধিদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

    তিনি বলেন, সংকটের মুহূর্তে অসংখ্য মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের পাশে দাঁড়িয়েছেন। মানবতার এমন দৃষ্টান্ত জাতির জন্য গর্বের।

    ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, তারা একা নন; দেশের মানুষ তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাইয়ের মাইলস্টোন ট্র্যাজেডি দেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। তিনি শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    মন্ত্রী জানান, সিঙ্গাপুর, ভারত ও চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সহযোগিতা এবং দেশের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় আহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের দাবি-দাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

    সভায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই দীর্ঘমেয়াদে বার্ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া প্রয়োজন।

    অনুষ্ঠানে নিহত সমন্বয়ক মাহেরিন চৌধুরীর স্বামী, আহত শিক্ষার্থী আবিদুর রহমান আবিদসহ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ, উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

    স্মরণসভায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাইলস্টোন ট্র্যাজেডিতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন