রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ২০২৭ হজের নিবন্ধন শুরু, প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী

    ২০২৭ হজের নিবন্ধন শুরু, প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

    ঘোষিত সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৭ এলাকায় তাঁবু এবং সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা দেওয়া হবে।

    সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এলাকায় তাঁবু এবং সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা দেওয়া হবে।

    এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

    ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে মিনা-আরাফায় চারটি সার্ভিস প্যাকেজ (এ, বি, সি ও ডি) থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ সার্ভিস প্যাকেজ বাতিল করা হয়েছে। একই সঙ্গে হাজিদের সেবার মান উন্নত করতে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে।

    তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ২০২৭ সালের হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    ধর্মমন্ত্রী বলেন, ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। ২০২৫ সালে তা ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এবার তা আরও কমানো হয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে হজ ভিসার আবেদন করতে পারবেন। ভবিষ্যতে প্রবাসীদের অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির বিষয়েও সরকার কাজ করছে।

    জানা গেছে, ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রথমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। পরবর্তী সময়ে নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে।

    হজে অংশগ্রহণের জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হতে পারে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন