রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • দলীয় প্রতীকে হবে না কোনো স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

     দলীয় প্রতীকে হবে না কোনো স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো সরকার তার জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

    সোমবার (২০ জুলাই) জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

    মির্জা ফখরুল বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ৩১ দফা এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে জোটের সব অংশীদারকে সঙ্গে নিয়েই এগোনো হবে।

    বৈঠকের বিষয়ে তিনি জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেছেন।

    মন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা, কারাবরণ, মামলা, গুম ও হত্যার স্মৃতি আলোচনায় উঠে আসে। ফলে বৈঠকে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    তিনি আরও জানান, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী যে সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছেন, সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিবাচক মতামত দিয়েছেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই কাজ এগিয়ে নেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন