রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধ হবে: নাহিদ ইসলাম

    আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধ হবে: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা সাধারণত আর ফিরে আসে না। তিনি দাবি করেন, সাহস থাকলে তাদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল।

    রোববার (১৯ জুলাই) রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধকেন্দ্র। ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হলে এখান থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

    নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দুই বছর আগে এই দিনে তাকে গুম করা হয়েছিল। একই সময়ে আরও অনেক মানুষ গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা হলো স্বৈরাচার ও এর সহযোগীদের বিচার নিশ্চিত করা। বিচার না হলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা রয়েছে।

    বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের পথে বিএনপি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দলটি তাদের পূর্বঘোষিত ৩১ দফা কর্মসূচি থেকে সরে এসে ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে জুলাই সনদের বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে দেশের মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়।

    এ সময় তিনি উত্তরাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এতে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতারাও বক্তব্য দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন