রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • আজ থেকে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

    আজ থেকে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার একটি করে ব্লকে পরীক্ষামূলকভাবে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে এই কার্যক্রম পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে।

    সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    অধিদপ্তর জানায়, পরীক্ষামূলক এই কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে উপজেলার অন্যান্য সব ব্লকেও কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে।

    তথ্য সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে শনিবার থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

    এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকদের একটি সমন্বিত ও নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হলে ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণ এবং অন্যান্য সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন