রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • এসএসসির ফল প্রকাশে পরিবর্তন, নতুন তারিখ শিগগিরই

    এসএসসির ফল প্রকাশে পরিবর্তন, নতুন তারিখ শিগগিরই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের প্রাথমিক পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে তা কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা বোর্ডের আশা, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

    এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

    প্রতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে প্রশাসনিক কারণে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসছে।

    এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

    চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন।

    এর মধ্যে

    সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে: ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন
    মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল): ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন
    কারিগরি শিক্ষা বোর্ড (এসএসসি ভোকেশনাল): ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন

    শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন