রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • সীমানা প্রাচীর টপকে উধাও রিম্পা, কাশিমপুর কারাগারে তোলপাড়

    সীমানা প্রাচীর টপকে উধাও রিম্পা, কাশিমপুর কারাগারে তোলপাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র আট দিনের মাথায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রিম্পা (২১) নামে এক নারী বন্দি। উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার থেকে তার এই দুঃসাহসিক পলায়নের ঘটনায় কারা প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    কারা সূত্র জানায়, ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পাকে গত ৯ জুলাই আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামে হলেও তিনি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বসবাস করতেন।

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে কয়েকজন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির ফাঁক গলে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

    ঘটনার পর কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, তিনি কারাগারের সীমানা অতিক্রম করে পালিয়ে গেছেন।

    এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন্স) জান্নাতুল ফরহাদ জানান, বন্দির পলায়নের ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

    তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে রিম্পাকে আর কারাগারে খুঁজে পাওয়া যায়নি। তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। কোনাবাড়ী এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে তথ্য মিলেছে। সেই সূত্র ধরে অভিযান চলছে।

    তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে সব বন্দিকে লকআপে নেওয়ার কথা থাকলেও তা যথাসময়ে না হওয়ায় রিম্পা পালানোর সুযোগ পান। কীভাবে এত নিরাপত্তা পেরিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, কারাগারের জেলার শিরীন আক্তার বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন