রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

    শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এইচএসসি ২০২৬ ও আলিম ২০২৬ পরীক্ষার্থীদের চলমান পরিস্থিতিতে পাশে থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

    তিনি বলেন, শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তখন তাদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের মত প্রকাশ এবং দাবি জানানোর সাংবিধানিক অধিকার রয়েছে।

    নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের উচিত নয় অস্থিরতা বাড়ানোর মতো কর্মকাণ্ডে জড়ানো। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

    তিনি মনে করেন, সংকট নিরসনের সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত ও আন্তরিক সংলাপে বসা। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা উচিত। জনআস্থা পুনরুদ্ধার সম্ভব না হলে দায়িত্বশীলদের পদত্যাগের বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে।

    পোস্টের শেষাংশে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন