রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি, জুনে উদ্বেগজনক চিত্র

    মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি, জুনে উদ্বেগজনক চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে জুন মাসজুড়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন নিহত এবং ১ হাজার ৩৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৪৬৩ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

    মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে দুর্ঘটনা মনিটরিং সেলের মাধ্যমে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, জুনে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১ হাজার ৩২৩ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত এবং নৌপথে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

    মোটরসাইকেল দুর্ঘটনার চিত্র সবচেয়ে উদ্বেগজনক। মাসজুড়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। মোট সড়ক দুর্ঘটনার প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেলকেন্দ্রিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

    নিহত ও আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, সাংবাদিক, প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছেন। প্রতিবেদনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন