রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে ইসলামী আন্দোলনের মহাসচিব

    বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সফরে ইসলামী আন্দোলনের মহাসচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং ত্রাণ কার্যক্রম তদারক করতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। রোববার (১২ জুলাই) তিনি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে মহাসচিবের সঙ্গে সংগঠনের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

    মহাসচিবের বরাত দিয়ে তিনি আরও বলেন, অতিবৃষ্টির শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। পরিস্থিতির অবনতি হলে সংগঠনের নেতাকর্মীরা দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করেন।

    এ ছাড়া স্থানীয় মসজিদ ও মাদ্রাসাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতেও সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন