রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • দুই দফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে দাফন জমির উদ্দিন সরকারের

    দুই দফা জানাজা শেষে সংসদ প্রাঙ্গণে দাফন জমির উদ্দিন সরকারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে আজ (রোববার) দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে দাফন করা হবে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

    দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই ব্যক্তিত্বকে জাতীয় সংসদ চত্বরে দাফন করা হবে।

    এদিকে, বৈরী আবহাওয়ার কারণে হাইকোর্ট প্রাঙ্গণে মরদেহ নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তিনি দেশের রাজনীতি, আইন ও সংসদীয় কার্যক্রমে দীর্ঘদিনের অবদানের স্মৃতি রেখে গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন