রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • বাঁশখালীর বন্যার্তদের পাশে এনসিপি, ২ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ

    বাঁশখালীর বন্যার্তদের পাশে এনসিপি, ২ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয়।

    শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত ইউনিয়নের দুর্গম এলাকায় কোমরসমান পানি পেরিয়ে স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা প্রায় দুই হাজারের বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেন।

    এনসিপির পক্ষ থেকে জানানো হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

    ত্রাণ বিতরণে অংশ নেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আসিফ চৌধুরী, আজগর আলী আশিক, আযাদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ দলটির অন্যান্য নেতাকর্মী।

    এ সময় আরিফ মঈনুদ্দিন বলেন, বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের কষ্ট সরেজমিনে না গেলে উপলব্ধি করা কঠিন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এ সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলোকে একযোগে সহযোগিতার আহ্বান জানান তিনি।

    এনসিপি চট্টগ্রাম মহানগর জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন