রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ডা. পাভেল

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ডা. পাভেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

    তিনি জানান, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় অবস্থানকালে ডা. পাভেল হঠাৎ তীব্র বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

    শায়রুল কবির খান আরও বলেন, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

    এদিকে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন