রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • চট্টগ্রাম-২ আসনের ফল নিয়ে আইনি জটিলতা, আজ হাইকোর্টের চূড়ান্ত রায়

    চট্টগ্রাম-২ আসনের ফল নিয়ে আইনি জটিলতা, আজ হাইকোর্টের চূড়ান্ত রায়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে করা রিটের চূড়ান্ত রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। এই রায়ের ওপর নির্ভর করছে তার নির্বাচনী অবস্থান ও ফলাফল প্রকাশের বিষয়টি।

    বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

    এর আগে এ বিষয়ে শুনানি শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

    মামলার শুনানিতে সারোয়ার আলমগীরের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী তার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

    নির্বাচনের আগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করলে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

    পরে ওই আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে করা সেই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচিত হলেও সংশ্লিষ্ট আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা যাবে না।

    পরবর্তীতে নিয়মিত আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত রাখার আগের আদেশ বহাল রাখা হয়।

    আজকের রায়ের মাধ্যমে চট্টগ্রাম-২ আসনের এ আইনি জটিলতার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নিষ্পত্তি হতে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন