রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • যুবদলকে জড়িয়ে মিথ্যা প্রচারের অভিযোগ মোনায়েম মুন্নার

    যুবদলকে জড়িয়ে মিথ্যা প্রচারের অভিযোগ মোনায়েম মুন্নার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, দলীয় কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাগবিতণ্ডা হয়নি। অথচ তথ্য যাচাই না করেই কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

    বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন যুবদল সভাপতি।

    মোনায়েম মুন্না বলেন, যুবদলের সভা নিয়ে যে হট্টগোলের খবর প্রকাশ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

    তিনি জানান, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃত্ব শক্তিশালী করতে নতুন সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    যুবদল সভাপতি দাবি করেন, সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মিছিল, সমাবেশ এবং গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

    সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন।

    মোনায়েম মুন্না বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। ভবিষ্যতেও সারা দেশে সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন