রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • এনসিপি সমাবেশে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

    এনসিপি সমাবেশে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং গুরুতর আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি তাদের প্রতি সমবেদনা জানান।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট এবং পরে ককটেল বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে। ভিন্নমতের প্রতি সহনশীলতা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখাই স্থিতিশীল গণতন্ত্রের পূর্বশর্ত। সহিংসতা, বোমাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

    বিবৃতিতে তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হামলার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

    জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন