রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • গুলিস্তানে চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

    গুলিস্তানে চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও দখলদারির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

    বিক্ষোভ মিছিলটি গুলিস্তান এলাকা থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    এর আগে, শনিবার একই এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে হামলার অভিযোগ ওঠে। আয়োজকদের দাবি, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ী ও নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

    কর্মসূচির আয়োজকদের একজন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আয়োজন করা হলেও সেখানে হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, হামলায় বেশ কয়েকজন গুরুতর আহতসহ মোট ২০ জন আহত হয়েছেন।

    আয়োজকদের অভিযোগ, গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দখল ও চাঁদাবাজির ঘটনা চলছে। ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রতিবাদ জানাতে তারা কর্মসূচির আয়োজন করেন।

    এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন