রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করলেন আলাল

    মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করলেন আলাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

    শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলাল। এ সময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

    সাক্ষাৎ শেষে আলাল জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চলছে।

    তিনি আরও জানান, দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে মির্জা আব্বাস দলের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

    প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন