রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি দাবি করেন, ওই ঘটনার পর দলটি কার্যত রাজনৈতিকভাবে অস্তিত্ব হারিয়েছে।

    শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে দলটিকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

    তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন