শুক্রবার, ২৬ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিক দীনেশ ত্রিবেদীর মর্যাদা বাড়াল ভারত সরকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়াতে হবে আন্তর্জাতিক সহায়তা: জাতিসংঘে বাংলাদেশ সমীকরণ মিললেই সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা নতুন লুকে আলোড়ন তুললেন টম ক্রুজ দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জরুরি অবস্থার মুখে ভেনেজুয়েলা বেইজিং বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চীনে খুলছে বিনিয়োগ কার্যালয় আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন বিএনপি প্রতিনিধি দল রাজকীয় প্রত্যাবর্তনে নেইমার, দাপুটে জয়ে শেষ ষোলোয় ব্রাজিল বেইজিংয়ে প্রথম সমঝোতা স্মারকে সই করল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাসুমের, এগিয়েছেন হৃদয়-সাইফও
  • কৃষক কার্ড পাওয়া সেই কবির হোসেনের দাফন সম্পন্ন

    কৃষক কার্ড পাওয়া সেই কবির হোসেনের দাফন সম্পন্ন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণ করে দেশজুড়ে পরিচিতি পাওয়া টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে উত্তর তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

    পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবির হোসেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

    জানাজার আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কবির হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন।

    জানাজার নামাজে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহসভাপতি মীর ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল জানান, সকাল ১০টায় উত্তর তারটিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

    উল্লেখ্য, কৃষকদের জন্য সরকারি সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কবির হোসেন দেশজুড়ে পরিচিতি লাভ করেন। তার সরলতা ও কৃষিকাজের প্রতি নিষ্ঠা অনেকের প্রশংসা কুড়িয়েছিল।

    তার মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা একজন পরিশ্রমী ও সৎ কৃষককে হারানোর বেদনা প্রকাশ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন