সোমবার, ২২ জুন ২০২৬
Natun Kagoj

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ালেন বদিউজ্জামান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ালেন বদিউজ্জামান
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি তার পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

বদিউজ্জামান তপাদার তার চিঠিতে উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ দায়িত্ব প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

তবে বর্তমান ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না উল্লেখ করে পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

আইন অঙ্গনে বদিউজ্জামান তপাদারের পদত্যাগকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে তার পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো বিষয় পদত্যাগপত্রে উল্লেখ করা হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন