রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জনের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী মে মাসে দেশে মোট ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪ জন এবং নৌপথে ১৫ জন নিহত হয়েছেন।

    শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দুর্ঘটনা মনিটরিং প্রতিবেদন প্রকাশ করা হয়।

    রেল ও নৌপথেও প্রাণহানি

    প্রতিবেদনে বলা হয়, মে মাসে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

    সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন।

    মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানি

    প্রতিবেদন অনুযায়ী, এ মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬.৫ শতাংশ।

    দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেল, ট্রাক-পিকআপ-লরি, বাস, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা উল্লেখযোগ্য।

    সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে

    এপ্রিলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত এবং ৫৫৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ময়মনসিংহ বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৬৭ জন আহত হন।

    দুর্ঘটনার ধরন ও এলাকা

    প্রতিবেদনে বলা হয়, মোট দুর্ঘটনার ৪৪.৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৮.১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

    এছাড়া ঢাকা মহানগরীতে ৫.২২ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে ০.৪৮ শতাংশ এবং রেলক্রসিংয়ে ০.৮১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

    সংস্থাটি বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন