আজ মিলবে ৩১ মে’র ট্রেনের ফিরতি টিকিট

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঈদুল আজহার ছুটি শেষে ঘরে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) বিক্রি করা হবে আগামী ৩১ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
এ সময়ের টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন